দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরের দিকে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকায় তার নিজ বাসভবনে এ চুরির ঘটনা ঘটে।
লুৎফর রহমান জানান, তিনতলা ভবনের দ্বিতীয় তলায় তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করেন। বৃহস্পতিবার রাতে শ্বাশুড়ির চিকিৎসার কাজে তারা স্বপরিবারে সাভারের একটি হাসপাতালে ছিলেন।
তিনি আরও জানান, চোরেরা আলমারি ভেঙে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পোনে ৫ লাখ টাকা নিয়ে গেছে।
চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন লুৎফর রহমান।
জে আই