দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মাদারীপুরের শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা মাদারীপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরী আয়োজনে তার নিজ বাড়িতে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী।
এসময় শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, শিবচর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি খলিল মাদবর, শিবচর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক ফরাজী, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বেপারী এবং শিবচর উপজেলা যুবদল নেতা মো. সোহাগ বেপারী উপস্থিত ছিলেন।
/অ