দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় ৪টি গরু ও ৭০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব গবাদিপশু ও মদ জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, আমাদের ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারির সঙ্গে সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরএ