দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর সৈয়দপুরে ধানবোঝাই ট্রলির ধাক্কায় উত্তরা ইপিজেডের অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার ওয়াপদা মোড় সংলগ্ন খাদিজা পেট্রোল পাম্পের সামনে বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম আনোয়ারা বেগম। তিনি উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর নাওয়াপাড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ও উত্তরা ইপিজেডের দেশবন্ধু গ্রুপের একটি কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারী উত্তরা ইপিজেডের কারখানার ছুটি শেষে স্বামী সিরাজুল ইসলামের মোটরসাইকেলে বসে বাড়ি ফিরছিলেন আনোয়ারা বেগম। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রলি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা আনোয়ারা বেগমের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত মোটরসাইকেল চালক স্বামী সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।
আরএ