দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ একটি আর্টিসানাল ট্রলিং বোট এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের বেহুন্দী জালসহ ৫ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের আন্দারমানিক স্টেশন।
সোমবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ এই অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালুয়ার চান্দুপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ ট্রলিং বোটটি জব্দ করা হয় এবং সেখানে থাকা বেহুন্দী জালসহ ৫ জেলেকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
পরে জব্দকৃত ট্রলিং বোট থেকে সব ধরনের ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় কোস্টগার্ড।
লে. বিএন সিয়াম-উল-হক আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
যে আই