দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে নিষিদ্ধ ব্যথানাশক ও নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ।
এর আগে শুক্রবার রাতে কালাই উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালাই উপজেলার দূর্গাপুর বহুতি গ্রামের মহাফেজ মন্ডলের ছেলে গাজিউল ইসলাম (৪৬) এবং একই গ্রামের জহির উদ্দিনের ছেলে জাবেদুর ইসলাম (৩৬)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে উদয়পুর ইউনিয়নের দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার মুহূর্তে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডল সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদককারবারীদের কাছে সরবরাহ করতেন বলে দাবি করেছেন তদন্তকারীরা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।
জে আই