• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

জেল থেকে বেরিয়ে রেলের জমিতে আ. লীগ নেতার মার্কেট নির্মাণ

ময়মনসিংহ প্রতিনিধি
  ২২ নভেম্বর ২০২৫, ১৩:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

ময়মনসিংহে জেল থেকে বেরিয়ে রেলওয়ের জমিতে আওয়ামী লীগ নেতার মার্কেট নির্মাণকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এতে হট্টগোল সৃষ্টি হলে ঘটনাস্থলে ছুটে যান রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ। অবৈধভাবে গড়ে তোলা মার্কেট ভেঙে ফেলারও নির্দেশনা দেন তারা। এদিকে স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মুসা মিয়া দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি ভোগদখল করে আসছেন। এতে করে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪৬ দিন জেল খেটে গত ৭ অক্টোবর জামিনে বের হন ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুর পাড়ের বাসিন্দা আলহাজ্ব মুসা মিয়া। জামিনে বের হয়েই তিনি বাড়ি সংলগ্ন রেললাইনের পাশে নির্মাণ করেন টিনশেডের মার্কেট। ১২টি দোকান বানিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে জামানত হিসেবে নগদ টাকাও নেন এই আওয়ামী লীগ নেতা।

গত বুধবার (১৯ নভেম্বর) মার্কেট নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসী ও মুসা মিয়ার মধ্যে হট্টগোল সৃষ্টি হলে ছুটে যান পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ। মার্কেটটি রেলওয়ে জমির মধ্যে হওয়ায় তা ভেঙে ফেলার নির্দেশনা দেন। কিন্তু এখনও পর্যন্ত মার্কেটি ভাঙা হয়নি। এ নিয়ে স্থানীয়ভাবে বিরাট উত্তেজনা বিরাজ করছে।

তিনকোনা পুকুর পাড়ের বাসিন্দা ইমন হাসান বলেন, এই এলাকায় রেললাইনের একপাশে ৪৬ ফুট এবং অন্যপাশে ১৮ ফুট করে রেলের জায়গা। যে পাশে ১৮ ফুট করে রেলের জায়গা সেই পাশে রেললাইন থেকে পাঁচ ফুট দূরত্ব ফাঁকা রেখে মুসা মিয়া মার্কেট নির্মাণ করেছেন। যা পুরোটাই অবৈধ।

আয়নাল হক নামে আরেকজন বলেন, গুগল বলছে ২৪১ দাগ পুরোটা রেলের জায়গা। তাহলে মুসা মিয়া কীভাবে নকশা অনুযায়ী সেই জায়গা তার দাবি করে মার্কেট নির্মাণ করলেন? সে জেল থেকে বের হয়েই এই কাজটি করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

জামতলা মোড় এলাকার মো. জনি বলেন, মুসা মিয়া আওয়ামী লীগ নেতা ও সংগঠনের অর্থের জোগানদাতা। বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪৬দিন জেল খেটে এসেই পুরোনো কায়দায় রেলের জায়গা দখল করতে মার্কেট নির্মাণ করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমনটি কোনোভাবেই হতে দেওয়া হবে না।

হোটেল ব্যবসায়ী মো. রোকন বলেন, মূসা মিয়ার বাসা ঘিরে রেললাইন। তাই ৮—১০ বছর আগে আমার বাবা উনাকে ৫০ হাজার টাকা এককালীন দিয়ে মাসিক ভাড়ায় রেলের জায়গায় একটি দোকান নেন। সম্প্রতি বাবা রেলে কাটা পড়ে মারা গেলে দোকান আমিই পরিচালনা করছি।

নকশা অনুযায়ী জমির মালিকানা দাবি করে মার্কেট নির্মাণের কথা জানিয়ে অভিযুক্ত মুসা মিয়া বলেন, ১৯৬৫ সালে ১৪ শতাংশ জায়গা বাবা কিনে ছিলেন। ১০ শতাংশ জায়গার মধ্যে আমি বাসা করেছি। বাকি ৪ শতাংশ জায়গার মধ্যে মার্কেট নির্মাণ করেছি। বড় ভাই আমার বিপক্ষে চলে গিয়ে আমাকে নানাভাবে হয়রানি করছে। তিনি পরিকল্পিতভাবে মামলায় আমার নাম দিয়ে জেলও খাটিয়েছে। আমি আওয়ামী লীগ সমর্থন করলেও কোথাও নাম পদবি নেই।

কোতোয়ালী মডেল থানার উপ—পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, জায়গা-জমি নিয়ে মুসা মিয়া ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হলে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। রেলওয়ে কর্তৃপক্ষই ভালো বলতে পারবে প্রকৃত পক্ষে জায়গার মালিক কে।

আরও পড়ুন

বিএনপির রাজনীতিতে সকল ধর্মের প্রতি সম্মান আছে: এ্যানি 

মার্কেটটি রেলওয়ে জমির মধ্যে হওয়ায় তা ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে রেলওয়ে ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, নির্মাণাধীন মার্কেটটি পুরোপুরিভাবে রেলের জমির মধ্যে পড়েছে। উনার বাড়ির কিছু অংশও পড়তে পারে। তাই আগে মার্কেটি ভাঙার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী মার্কেট না ভাঙলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/অ

  • আ. লীগ নেতা
  • ময়মনসিংহ
  • রেললাইন
এ সম্পর্কিত আরও খবর
ভারতের রেললাইনে বাংলাদেশি তরুণীর মরদেহ
ভারতের রেললাইনে বাংলাদেশি তরুণীর মরদেহ
হেডফোন লাগিয়ে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
হেডফোন লাগিয়ে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
শরীয়তপুরে আ. লীগ নেতাকর্মীদের মোমবাতি প্রজ্বালন
শরীয়তপুরে আ. লীগ নেতাকর্মীদের মোমবাতি প্রজ্বালন
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।