দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিন রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন।
তিনি জানান, গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় মরদেহটি ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হবে এবং দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ প্রাঙ্গণে দাফন শেষে তোফায়েল আহমেদের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির এক কন্যাসন্তান রয়েছে।
/অ