দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটে নির্বাচনী সভা করেছে জয়পুরহাট -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যার আগে শহরের তাজুর মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির বিএনপির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওয়াহাব, পৌর বিএনপির সভাপতি আমিনুল রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সভায় ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
/অ