দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত হাজী আমিন অর রশিদ ইয়াছিনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি এবং হুইপ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী একই স্থানে দলটির দুই গ্রুপের সমাবেশ ডাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে নগরীর টাউন হল মাঠে।
গত দুই দিন ধরে টাউন হল মাঠে দুই গ্রুপের প্রস্ততিতে হাজী আমিন উর রশিদ এয়াছিন ও মনিরুল হক চৌধুরীর গ্রুপের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করছে প্রশাসন। এমন উত্তপ্ত পরিস্থিতি ও জনসাধারণের নিরাপত্তায় হীনতা থাকায় দুই গ্রুপকে আলাদা আলাদাভাবে মাঠের বাইরে গিয়ে সমাবেশ করার নির্দেশ দেয় জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে টাউন হল মাঠে প্রবেশের মূল ফটক বন্ধ করে সমাবেশস্থলের প্যান্ডেলের সকল কার্যক্রম নিষিদ্ধ করে সাধারণ মানুষকে মাঠে প্রবেশ নিষিদ্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে, টাউন হলের মূল ফটক ও আশেপাশে এলাকায় শতাধিক পুলিশ সদস্য ও সেনাবাহিনীর ৭ গাড়ি টহল টিম সতর্ক অস্থানে রয়েছে।
তবে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া মনিরুল হক চৌধুরী ও মনোনয়ন বঞ্চিত হাজী আমিন অর রশিদ ইয়াছিন দুইজনই বিএনপির অন্তঃকোন্দলে জড়িয়ে একই স্থানে সমাবেশের আয়োজন করায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
আরএ