দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে দলটির একটি অংশ।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট বাজারে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামের পরিবর্তে বজলুল করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে ‘বয়কট, বয়কট—ফখরুল ইসলাম বয়কট’, ‘মনোনয়ন পরিবর্তন চাইসহ নানা স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে কাফনের কাপড় পরে আবেদপন্থী নেতাকর্মীরা কবিরহাট কলেজের সামনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে কবিরহাট জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে অংশ নেওয়া বিএনপি সমর্থকরা বলেন, মানুষ বিএনপির সঙ্গেই থাকতে চায়, কিন্তু নেতৃত্বে পরিবর্তনও চায়। ফখরুল ইসলাম জামায়াতের প্রোডাক্ট। আমরা বিএনপির লোক চাই। এস আলমের দোসরকে আমরা চাই না। তিনি ব্যাংক খাতকে পঙ্গু করেছেন। আমাদের আসনের প্রার্থী পরিবর্তন চাই।
এ বিষয়ে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, আমি ৩৯ বছর ধরে দলের কর্মী। দুই বছর ধরে এলাকায় কাজ করছি। স্থানীয় নেতাকর্মীরা আমাকে চায়—এটাই আমার সফলতা। তারা ভালোবাসা থেকে মিছিল করেছে। দলের চূড়ান্ত সিদ্ধান্তই শেষ কথা।”
অন্যদিকে বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। অনিয়ম বা জামায়াতের সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেছেন। তারা দীর্ঘদিন ধরে শৃঙ্খলা ভঙ করে আসছেন।
আরএ