দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু। শিক্ষার্থীদের করতালি ও উচ্ছ্বাসে তিনি সেদিন ভাসিয়ে তোলেন।
শনিবার বেলা ১২টার দিকে তিনি প্রতিষ্ঠানটিতে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে স্বাগত জানায়। অনেকেই কাছে এসে শুভেচ্ছা জানায়।
শিক্ষার্থীদের উদ্দেশে অপু বলেন, ‘তোমরাই আগামী দিনের নেতৃত্ব। সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। তোমরা হবে দেশপ্রেমী, ন্যায়-নৈতিকতা ও আদর্শে গড়া মানুষ।’
শিক্ষার্থীরা বলেন, ‘অপুর ভাই আমাদের এলাকার উন্নয়নে অনেক দিন ধরে কাজ করছেন। তাকে কাছে পেয়ে আমরা আনন্দিত।’
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষাবান্ধব ও জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হিসেবে অপু শিক্ষার্থীদের মনে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন। তার আগমনে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
শেষে অপু শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া করেন এবং শিক্ষা উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
এমএস/