দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রবাসী স্বামীর দুই বছরের জমানো ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকার সঙ্গে পালিয়ে গেছে তার স্ত্রী (২২)। রোববার রাতে লক্ষ্মীপুরের রায়পুরে বামনী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী শিপনের বাবা বাদী হয়ে সহকারী পুলিশ সুপারের (রায়পুর-রামগঞ্জ সার্কেল) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, প্রায় চার বছর আগে বামনী গ্রামের এক মেয়ের সঙ্গে প্রবাসী শিপনের বিয়ে হয়। বিয়ের দেড় বছর পরই দুবাই চলে যান শিপন। দুই বছর ধরে প্রবাস জীবনের সব টাকা স্ত্রীর নামে ব্যাংকে পাঠাতে থাকেন তিনি। কিন্তু রায়পুর পিরবাড়ির সামনে ওষুধের দোকানদার ইয়াছিন কবির নামের এক যুবকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে রোববার সন্ধ্যায় নিজের কাছে গচ্ছিত ১০ লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণের চেইন, হাতের বালা, কানের দুল এবং অন্যান্য আসবাবপত্র নিয়ে পালিয়ে যান ওই গৃহবধূ।
পরে শিপনের বাবা মো. আমিন মিয়া বাদী হয়ে সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরে জানা যায়, ওই গৃহবধূ বর্তমানে প্রেমিক ইয়াছিন কবিরের বাড়িতে আছেন। ইয়াছিন বলেন, গৃহবধূ তার স্বামীকে তালাক দিয়ে আমার কাছে এসেছে। তবে স্বর্ণ ও নগদ টাকা কিছুই আনেনি।
এ ঘটনায় রায়পুর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ শেখ সাদি বলেন, শিপনের বাবা আমিন মিয়ার লিখিত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।