দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামে মুকুল বেগম (৫০) নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
মৃত মুকুল বেগম ওই গ্রামের হাফেজ মোঃ হাবিবুর রহমান তালুকদারের স্ত্রী।
মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, নিজ ঘরের ভেতরেই ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জে আই