দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের ফরিদগঞ্জের রুহল আমিন নামে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার রুস্তমপুর সমিতির পোল এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন উপজেলার পূর্ব বড়ালি গ্রামের মিজি বাড়ির হোসেন আহম্মেদের ছেলে। তিনি উপজেলার বিভিন্ন দোকানে বেঙ্গল কোম্পানির চা পাতা বিক্রি করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, প্রতিদিনের ন্যায় রুহুল আমিন চা বিক্রির টাকা সংগ্রহ করে বাড়ি ফিরে যাচ্ছিল। ঘটনার সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এসময় তিনি তাদের পিছু নিয়ে ডাকাত বলে চিৎকার করে। তার ডাকে আশেপাশের দুই একজনকে এগিয়ে আসতে দেখে ডাকাত সদস্যরা রুহুল আমিনকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে ডাকাতি ও হত্যাকাণ্ডের এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান।
আরএ