দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে মালতী দত্ত (৫৩) নামে এক মাদক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার ছোট দিগুলীয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদককারবারি মালতী দত্ত কোটালীপাড়া উপজেলার ছোট দিগুলীয়া এলাকার মাখম বিশ্বাসের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদকবিরোধী অভিযানে মালতী দত্ত নামে এক মাদককারবারি কোটালীপাড়া উপজেলার ছোট দিগুলীয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আরএ