দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ মঙ্গলবার রাজধানীসহ সারা দেশে বিএনপি ও আ.লীগের পৃথক কর্মসূচি চলছে। এ কমসূচি ঘিরে রাজনীতির মাঠ আগেই উত্তাপ ছিল। এরই মধ্যে খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরের শাপলা চত্ত্বরে সংঘর্ষ লাগে। এতে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
এর মধ্যে আওয়ামী লীগের ১৫ জন জেলা সদরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে- সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই পৌরসভার গেট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন উন্নয়ন পদযাত্রার কর্মসূচির জন্য। এদিন সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি’র অনুসারীরা তাদের অতিক্রমকালে উভয়পক্ষের মধ্যে উচ্চবাচ্য থেকে বাকবিতণ্ডা; পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া রূপ নেয়। এরপর এটি সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ জানায়, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের যথাযথ চেষ্টা চলছে।