দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া বলাকা কমিউটার ট্রেনের বিকল ইঞ্জিন বদল করা হয়েছে। এ ঘটনার দুই ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই রুটে ট্রেন চলাচল সচল হয়।
এর আগে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। এতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ওই ইঞ্জিন বিকল হয়ে গেলে বিকল্প ইঞ্জিনে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে নিয়ে আসে। পরে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি ছেড়ে গেছে। ইঞ্জিনের যান্ত্রিক ক্রুটির কারণে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। বিকল ইঞ্জনটি বর্তমানে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে রাখা আছে।
কে