দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার সমর্থকেরা।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে প্রায় ১৪ কিলোমিটারব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবীনগর পৌর এলাকা থেকে শুরু হয়ে আলিয়াবাদ, নারায়ণপুর, কোনাঘাটা মোড়, ভোলাচং বাজার, সোহাতা মোড়, ইব্রাহিমপুর বাজার, জিনদপুর, বটতলী ও বাঙ্গরা মোড় পর্যন্ত বিস্তৃত ছিল কর্মসূচিটি।
হাজারো নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।
তারা বলেন, দলের দুর্দিনে কাজী নাজমুল হোসেন তাপস সর্বদা নেতা-কর্মীদের পাশে ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে দল তাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু এবার কোনো কারণ ছাড়াই বঞ্চিত করা হয়েছে।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, যিনি এবার মনোনয়ন পেয়েছেন, এম মান্নান, তিনি ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে ছিলেন না।
তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, মনোনয়ন পরিবর্তন না হলে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি বিএনপি হারাবে।
এ সময় তাপসের সমর্থকেরা কয়েক দিন ধরেই প্রতিবাদ, ঝাড়ু মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বলেও জানা গেছে।
জে আই