দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাতে ওই আওয়ামী লীগ নেতার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতার নাম মো. নুরুল হক রাড়ী (৫৮)। তিনি সন্ত্রাস বিরোধী ও চাঁদাবাজিসহ ছয়টি মামলার আসামি।
গ্রেপ্তার নুরুল হক রাড়ী দীর্ঘদিন যাবৎ উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি একই ইউনিয়নের ড্রিগ্রীরচর গ্রামের কাসেম রাড়ীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেতা নুরুল হক রাড়ী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, আওয়ামী লীগ নেতা নুরুল হক রাড়ীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
/অ