দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করবেন বড় ভাই; মাইকে ঘোষণা দিয়ে সে কথা পুরো গ্রামকে জানিয়েছেন বড় ভাই নিজেই। সেই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিমিষেই তা ভাইরাল হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।
এদিন দুপুরে মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া রিকশায় করে পুরে গ্রামে মাইক দিয়ে ঘোষণা করেন, শুক্রবার জুমার নামাজের পর তার আপন ছোট ভাই হাবিজার সঙ্গে তিনি মারামারি করবেন।
জানা গেছে, আব্দুল কুদ্দুস মিয়া ও তার ছোট ভাই হাবিজার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত ক্ষোভে তিনি নিজেই মাইকে মারামারির ঘোষণা দেন।
এ ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়।
ঘটনা প্রসঙ্গে আব্দুল কুদ্দুস মিয়া বলেন, আমার ছোট ভাই অনেকদিন ধরে আমার জমি দখল করে আছে। বহুবার সালিশ করেও সমাধান হয়নি। তাই আমি মাইকিং করে জানিয়েছি—আমার জমি বুঝে নিতে আমি নিজের উপায়ে নামব।
এ ঘটনায় ছোট ভাই হাবিজার মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে এনে তাদের দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করা হয়েছে। তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, মাইকিং করে এভাবে ঘোষণা দেওয়া তার উচিত হয়নি।
আরএ