দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে পিছিয়ে থাকা কোচ সম্প্রদায়ের স্কুল-কলেজের ১০ জন শিক্ষার্থীকে অর্থ সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক শরীফা হক। এ সহায়তায় শিক্ষা জীবনে আলো ফিরে পেয়েছে দরিদ্র শিক্ষার্থীরা।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে ১০ হাজার করে টাকা তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক।
অর্থ সহায়তা পাওয়া এসব শিক্ষার্থী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত।
শিক্ষা সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলো- সখীপুরে খলিলুর রহমান মডেল কলেজের এইচএসসি শিক্ষার্থী শিমুলী রানী কোচ, একই কলেজের সুবর্ণা রানী কোচ, নুপুর রানী কোচ, সঞ্চিতা রানী কোচ, অনিতা রানী কোচ, লতা রানী কোচ, সখীপুর সরকারি মুজিব কলেজের শিক্ষার্থী মুক্তি রানী কোচ, অন্তর কোচ, সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থী শিপা রানী কোচ, চৈতি রানী, এবং সরকারী এম এম কলেজের শিক্ষার্থী প্রকাশ চন্দ্র কোচ।
এ বিষয়ে জেলা প্রশাসক শরীফা হক বলেন, টাঙ্গাইলের কোনো পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষার্থী যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে পড়াশোনা থেকে ছিটকে না পড়ে সেজন্য জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।
তিনি আরও জানান, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলবে।
আরএ