দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণে মদ ও ইয়াবা জব্দ করছে বিজিবি। তবে তাৎক্ষণিকভাবে এসব মদের পরিসংখ্যান জানাতে পারেনি তারা।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
এর আগে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ও কণ্যামতি এলাকায় অভিযান পরিচালনা করে এসব মদ ও ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। এছাড়াও অত্র ব্যাটালিয়নের সদস্যগণ জেলার দায়িত্বপূর্ণ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বদ্ধপরিকর।
/অ