দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জেসমিন আরা রুমা নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারি আবু তাহেলের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক হওয়া জেসমিন আরা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। তার বিরুদ্ধে বিগত ছাত্রজনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
আরএ