দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান ও আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক চর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
সমাবেশে জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়াসহ এনসিপির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শতাধিক চরবাসী উপস্থিত ছিলেন।
ড. আতিক মুজাহিদ বলেন, ‘আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। আমাকে যদি নির্বাচিত করে সংসদে পাঠান, আমি প্রথমেই চরবাসীর দুঃখ-কষ্ট নিয়ে সংসদে কথা বলব। আপনাদের সুখে-শান্তিতে বসবাস নিশ্চিত করতে যা প্রয়োজন, তাই করব।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি আমার পেশা নয়, মানুষের কল্যাণে পাশে থাকার সুযোগ চাই। সেই সুযোগ পেলে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে সবসময় কাজ করব, ইনশাআল্লাহ।’
এমএস/