দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউজে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিকল্প নেই।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্টেলিজেন্স ভিডিও বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার কারণে সত্য ও ভুয়া খবরের পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই সাংবাদিকদের আরও সচেতন ও বস্তুনিষ্ঠ হতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। তিনি বলেন, সঠিক ও দায়িত্বশীল সংবাদ উপস্থাপন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এসময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। তিনি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড, দায়িত্ববোধ এবং প্রেস কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্র ও উন্নয়নের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের সত্যের পথে অবিচল থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মশালায় মানিকগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জে আই/ আরএ