দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের শার্শায় বেনাপোলগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে চান্দু মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় শার্শা-জামতলা সড়কের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, মোংলা থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় চান্দু মিয়া লাইনের পাশে হাঁটছিলেন। হঠাৎ তিনি ট্রেনের সামনে পড়ে যান। ট্রেনের ধাক্কায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
চান্দু মিয়া শার্শার কাজী পাড়া এলাকার মৃত কাজী মতিয়ার রহমানের ছেলে।
তার স্বজনরা জানান, তিনি জন্মগতভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
/অ