দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার দৌলতপুরে ২০০৯ সালের পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলায় আদালত সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে অতিরিক্ত মহানগর আদালত-১-এর বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন।
মামলার প্রধান দণ্ডপ্রাপ্তরা হলেন, মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এদের মধ্যে তিনজন পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কুটি ও শামীম নামে দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে দৌলতপুরের দেয়ানার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে পারভেজ হাওলদারকে সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এসময় সাহাপাড়ার সুপর্ণা সাহা, তার বাবা দিলিপ সাহা ও মা রেখা সাহা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরও লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ সুপর্ণাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।
মামলার বাদী নিজাম উদ্দিন উল্লেখ করেন, তৎকালীন পুলিশের বড় কর্তা শহিদুল ইসলাম রবির ছেলে মিথুন পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করতে বাড়ি থেকে ডেকে নেয়। তদন্ত শেষে পুলিশ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
জে আই