দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের ৯ বছর বয়সী স্কুলছাত্র হাবিবুর রহমান হাবিব ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর কাপালীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা সামাদ (চাক্কু)।
পোরশা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম জানান, হাবিব দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এসময় স্থানীয় একটি ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
ওসি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে মামলা দায়ের হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
জে আই