দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে মো. জসিম শেখ (২৩) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগামী আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার জসিম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই রোমান মোল্যা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি আটক করে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জে আই