দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া ভেড়ামারায় একটি মাঠ থেকে জুট মিলের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৬ জুলাই) সকাল ৭টায় উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। নিহতের নাম রাশেদুল ইসলাম (৪২)। তিনি ভেড়ামারার ১২ মাইলে অবস্থিত আল-আমীন জুট মিলের স্টোর ইনচার্জ পদে কর্মরত ছিলেন এবং মিলের আবাসিক ভবনে থাকতেন। রাশেদুল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়ার গ্রামের মৃত পিয়ার প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, নিহত রাশেদুল ইসলাম আল-আমীন জুট মিলের স্টোর কিপার ইনচার্জ পদে কর্মরত ছিলেন। তিনি মিলের আবাসিকে থাকতেন। শনিবার রাত ১০টার দিকে তিনি কর্মস্থল থেকে বের হোন। এরপর থেকে তার খোঁজ মেলেনি। আজ ভোরে দোলুয়া-হোসেনপুর মাঠে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের মামা ও মিল মালিক এসতারুল হক বলেন, ‘রাশেদুল ইসলাম মিলের স্টোর কিপার পদে চাকরি করতেন। সে মিলের আবাসিকে থাকত। শনিবার রাত ১০টায় মিল থেকে বের হয় সে। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোরবেলা হাঁটাহাঁটির সময় পথচারীরা দোলুয়ার মাঠে তার মরদেহ দেখতে পেয়ে সংবাদ দেয়।’
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার বিষয়ে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে হত্যা করা হয়েছে, এখন বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও ওসি জহুরুল ইসলাম।