দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুদক এর গণশুনানিতে পাকা কলা খাওয়ার কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) যশোর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত “রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ” শীর্ষক গণশুনানিতে এ নির্দেশনা দেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
অভিযোগকারীর দাবি, আলমগীর হোসেন তার কাছে পাকা কলার পাশাপাশি ১০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। এরপর তিনি আরও ৬ লাখ টাকা দাবি করেন। দাবি না মানায় অভিযোগকারীর জমির ডিসিআর অন্যকে প্রদান করা হয়।
গণশুনানিতে জেলার সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৩৭টি দপ্তরের ৭৫টি অভিযোগের শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে দুদক চেয়ারম্যান কিছু বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ এবং কিছু বিষয়ে তদন্তের নির্দেশ দেন।
প্রধান অতিথি, দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে কমানো যায়। আমরা গণশুনানির মাধ্যমে জনগণকে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করছি, যা দুর্নীতি কমাতে সহায়ক হবে।
গণশুনানি জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং মডারেটর ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
জে আই