দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ইংরেজি লিখিত পরীক্ষাসহ সংগীত, নাট্যকলা এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।
শনিবার (১৫ জুলাই) রাতে ‘এ’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে জানানো হয়, এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীসহ ৩০ মে অনুষ্ঠিত বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের সাবজেক্ট চয়েস ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফরমে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। সাবজেক্ট চয়েস ফরম পূরণ না করলে ‘এ’ ইউনিটে তার ভর্তির সুযোগ থাকবে না।
সাবজেক্ট চয়েসের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা ‘এ’ ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে ‘এ’ ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না।
২৬ জুলাই বিভাগসমূহের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে।
মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হবে।