দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের নলডাঙ্গায় সাবেক সর্বহারা নেতা ও মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নলডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান (৫০), যুবলীগ কর্মী সুজন আরিন্দা (৩১), শ্রমিক লীগ নেতা বাবুল (৫৫), রুহুল আলম (৪২) ও সোহাগ (৩৩)।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
/অ