দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার তজুমদ্দিনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৯টি মাছের আড়ৎ। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার শশীভুলন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ৪টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১৯টি আড়ৎ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আড়ৎদাররা হলেন, কামালউদ্দিন, জুলফিকার, সিরাজ মেম্বার, মাহিউদ্দিন, জামাল, কুটি, শাজাহান, হাজী হাফেজ, ফারুক, কবির সর্দার, জাকির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরণ চেয়ারম্যান, ইসতিয়াক হাসান, বেচু তালুকদার, মন্নান, হেলাল মেম্বার ও আনোয়ার হোসেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনের কারণে তারা চরম সংকটে পড়েছেন।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ব্যবস্থা করা হবে।
জে আই