দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার পর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আহত স্বর্ণ ব্যবসায়ীর নাম বিপ্লব কর্মকার (৪০)। তিনি করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে ও স্থানীয় ‘মা কালী জুয়েলার্স’-এর মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বিপ্লব কর্মকার। পথিমধ্যে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে ৩–৪ জন দুর্বৃত্ত হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে বিপ্লব কর্মকারকে কুপিয়ে গুরুতর আহত করে তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই