দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নারারপুরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এক নারীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতি ও হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই এ মৃত্যু ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আশা বেগম (২৫)। তিনি শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকার জাহিদ হোসেনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে ডা. লুৎফর রহমান আশা বেগমের সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের পর নবজাতকটি সুস্থভাবে জন্ম নিলেও কিছুক্ষণ পরেই আশার শারীরিক অবস্থা অবনতি হয়। পরে তাকে দ্রুত শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং হাসপাতাল অবরোধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম বলেন, আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জে আই