দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অমিমাংসিত জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবকদল নেতাসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক ও বুরুয়াবাড়ি গ্রামের হাবিব ফকিরের ছেলে ছামিউল ফকির (১৭), হাবিব ফকির (৫৫), চায়না বেগম (৪৫), হেমায়েত ফকির (৫৫), সামসুন্নাহার (৪৫) ও সজিব ফকির (২০)। এর মধ্যে হাবিব ফকির, চায়না বেগম, হেমায়েত ফকির ও সামসুন্নাহারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত হাবিব ফকির ও হেমায়েত ফকির চাচা-ভাতিজা সম্পর্কের। পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি জমি পরিমাপ করে বিরোধ মীমাংসার চেষ্টা চলছিল।
এরই মধ্যে শনিবার সকালে হাবিব ফকির লোকজন নিয়ে অমিমাংসিত জায়গায় থাকা পুরনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের চেষ্টা করলে হেমায়েত ফকির ও তার স্ত্রী বাধা দেন। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জে আই