দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে হত্যা মামলার ২৩ দিন পর নিহত সাব্বির হোসেন সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার মিরপুর এলাকায় বরেন্দ্র সেচ পাইপের ভেতর থেকে সবুজের মাথা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত সউদ সরকারের ছেলে সাব্বির হোসেন সবুজ নিখোঁজ হন। তার ছোট ভাই সাদেক হাসান সজিব ফুলবাড়ী থানায় এ বিষয়ে একটি নিখোঁজ ডায়েরি করেন।
এর দুই দিন পর, ২৫ সেপ্টেম্বর, মিরপুর গ্রামের একটি জমির ডোবায় মস্তকবিহীন দ্বিখণ্ডিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তা নিখোঁজ সবুজের বলে শনাক্ত করা হয়। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে আব্দুল হামিদসহ ছয়জনকে আটক করে পুলিশ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
মামলার তদন্ত চলাকালে আসামি আব্দুল হামিদকে রিমান্ডে নেওয়া হলে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ী থানার ওসি একেএম মহিবুল ইসলাম ও তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সেচ পাইপের ভেতর থেকে সবুজের মস্তক উদ্ধার করেন।
এ সময় দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন, ফুলবাড়ী থানার ওসি একেএম মহিবুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, আমরা বিভিন্ন দিক থেকে তদন্ত চালিয়ে আজ নিহত সবুজের মাথা উদ্ধার করতে সক্ষম হয়েছি। খুব শিগগিরই মামলার বাকি আসামিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জে আই