দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিষধর সাপের কামড়ে রফিকুল ইসলাম (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রফিকুল ইসলাম নিজের জমিতে কীটনাশক ছিটাচ্ছিলেন। এ সময় জমির একপাশের একটি গর্ত মাটি দিয়ে পূরণ করতে গেলে হঠাৎ করে একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়।
নিহত রফিকুল ইসলাম উপজেলার কচুয়া গ্রামের মৃত আইজল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাপে কামড়ানোর পর রফিকুল ইসলাম দ্রুত অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা জানান, রফিকুল ইসলাম ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী একজন মানুষ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/অ