দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটি মহল আওয়ামী লীগকে পুনর্বাসন করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর ৩০নং ওয়ার্ডে আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
পরে বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরনজি হাই-স্কুল মাঠে ক্রিড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, একটি মহল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের ফায়দা হাসিলের লক্ষে স্থানীয় পর্যায়ের অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে নিজেদের দলে পুনর্বাসিত করছে। অপরদিকে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঐ মহলটি আগামী নির্বাচনে গোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়েছে। এরা বিভিন্ন লেবাসে ও বিভিন্ন পদ্ধতিতে গ্রামে-গঞ্জে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত রয়েছে।
সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও যুব-সমাজের খেলাধুলা প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত সরকার স্বাস্থ্যখাতকে লুটেপুটে খেয়েছে। হাসপাতালে সরঞ্জামাদি না কিনে বিল তুলে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে স্বৈরাচারের দোসররা। ক্রীড়াঙ্গনকেও দলীয়করণে ছাড় দেয়নি তারা।
রহমাতুল্লাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামী দিনের রাষ্ট্র গঠন করতে পারলে স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে দলীয়করণ-দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের উপযোগী করে ঢেলে সাজানো হবে। যার সুফল দেশের সকল মানুষ ও যুব-সমাজ প্রত্যক্ষভাবে ভোগ করবে। এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলের কাছে ভোটের আহ্বান জানান।
পৃথক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর কর্মজীবী দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন- কর্মজীবী দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম হাবিবুর রহমান, কর্মজীবী দলের জেলা উত্তরের সভাপতি নাজমুল হুদা তালুকদার, জেলা দক্ষিণের সাদাম হোসেন ও ৩০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
আরএ