দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের মীরসরাইয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল এবং একটি দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মীরসরাই থানার পশ্চিম গোবনীয়া গ্রামের মেহেদী হাসান (২৭), সৈদালী গ্রামের মো. নাজিম (২৮) এবং কক্সবাজার জেলার মহেশখালী থানার দেবাঙ্গা পাড়া গ্রামের মো. সালাউদ্দিন (৩৮)।
শনিবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭।
র্যাব-৭ জানিয়েছে, আসামিরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মীরসরাইসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ডাকাতি এবং ছিনতাই করে আসছিল। এছাড়া তারা সাধারণ পথচারীদের অস্ত্রের মুখে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে থাকে। চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগে মেহেদী হাসানের বিরুদ্ধে তিনটি, নাজিমের বিরুদ্ধে দুটি এবং সালাউদ্দিনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।