• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

নওগাঁয় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল

নওগাঁ প্রতিনিধি
  ১৬ অক্টোবর ২০২৫, ১৬:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে নওগাঁ জেলাজুড়ে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এতে শিক্ষার মান নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবক ও সচেতন মহলে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৮৬টি কলেজ থেকে মোট ১৪ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। গতবারের তুলনায় এবার জেলাজুড়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হার উভয়ই কমেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বদলগাছী উপজেলার বালুভরা আর.বি. হাই স্কুল অ্যান্ড কলেজের চারজন পরীক্ষার্থী, মান্দা উপজেলার এস.সি. পাইলট স্কুল অ্যান্ড কলেজের নয়জন এবং ভারশো হাই স্কুল অ্যান্ড কলেজের একমাত্র পরীক্ষার্থী— সবাই ফেল করেছেন। একইভাবে আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চারজন পরীক্ষার্থীর মধ্যে দুইজন অনুপস্থিত ছিলেন, আর উপস্থিত দুইজনই অকৃতকার্য হন। এছাড়া নিয়ামতপুর উপজেলার শাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে তিনজন অনুপস্থিত এবং বাকি ২০ জনই ফেল করেছেন।

নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “একাধিক প্রতিষ্ঠানে শতভাগ ফেল অত্যন্ত অগ্রহণযোগ্য ও দুঃখজনক। আমরা বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করছি। কোনো প্রতিষ্ঠান কেন এমন ফল করেছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে খারাপ ফল হচ্ছে, সেখানে শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের মান ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিয়ে তদন্ত করা হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানে বিশেষ তদারকি কার্যক্রম হাতে নেওয়া হবে।”

মান্দা উপজেলার গণেশপুর গ্রামের অভিভাবক গোলাম মোস্তফা বলেন, “স্কুলে নিয়মিত ক্লাস হয় না, শিক্ষকও অনেক সময় থাকেন না। আবার শিক্ষার্থীরা কোচিং ও প্রাইভেটের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এতে মূল শিক্ষাব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও পিছিয়ে পড়বে।”

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার স্বপন বলেন, “নওগাঁসহ অনেক জেলাতেই শিক্ষার মান ক্রমে নিচের দিকে যাচ্ছে। কেবল পরীক্ষার ফল নয়, শেখার সক্ষমতা ও অনুপ্রেরণাও কমে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। যোগ্য শিক্ষক নিয়োগ, নিয়মিত প্রশিক্ষণ, একাডেমিক তদারকি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করলেই এই পরিস্থিতি বদলানো সম্ভব।”

তিনি আরও বলেন, “এখন শিক্ষার মান উন্নয়নে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনিক পদক্ষেপ জরুরি। শিক্ষাকে আর পরীক্ষার নম্বরে সীমাবদ্ধ না রেখে শেখার সংস্কৃতি গড়ে তোলা দরকার।”

শিক্ষাবিদ ও অভিভাবকরা মনে করছেন, জেলার শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার ও নিরবচ্ছিন্ন তদারকি না হলে আগামী বছরগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে। তাদের মতে, শিক্ষা প্রশাসন, শিক্ষক সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগেই কেবল শিক্ষার মানোন্নয়ন সম্ভব।

আরএ

  • নওগাঁ
  • ফেল
এ সম্পর্কিত আরও খবর
নওগাঁয় আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁয় আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁয় বিআরএফের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
নওগাঁয় বিআরএফের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
নওগাঁয় সাপের কামড়ে ছাত্রের মৃত্যু
নওগাঁয় সাপের কামড়ে ছাত্রের মৃত্যু
নওগাঁয় মোটর শ্রমিক সদস্যের পরিবারে অনুদান
নওগাঁয় মোটর শ্রমিক সদস্যের পরিবারে অনুদান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।