দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী।
পরিসংখ্যান অনুযায়ী, এবছর বোর্ডের আওতাধীন ছয় জেলার ৩৪৯টি কলেজ থেকে মোট ৬১,৪৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ২৯,০৯১ জন এবং ছাত্রী ৩২,৩৯০ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ১৪৪টি কেন্দ্রে। পাস করেছে ৩৭,০৬৬ জন পরীক্ষার্থী।
গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ।
জে আই