দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে শহরের মৌলভী পাড়ায় ৬ তলা বিশিষ্ট দেওয়ান প্লাজা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ উদ্দিন আহমদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে শহরের মৌলভী পাড়ায় ওই ফ্ল্যাটে বসবাস করতেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর চারটা ১২ মিনিটে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষ থেকে ফরহাদ উদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আগুন প্রায় রাত তিনটায় লেগেছিল। তবে ফায়ার সার্ভিসকে খবর দিতে বিলম্ব হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে বের হতে পেরেছেন, কিন্তু শারীরিকভাবে অসুস্থ ফরহাদ উদ্দিন আহমদ কক্ষে আটকে ছিলেন।
নিউটন দাস আরও জানান, ফরহাদ উদ্দিনের পারিবারিক বিরোধ থাকার কারণে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
জে আই