দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনী এক ব্যক্তিকে ভারতীয় এয়ারগান ও অ্যামোনিশনসহ গ্রেপ্তার করেছে।
বুধবার( ১৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালকাটা এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন, হালকাটা এলাকার গাজী আহমেদ আলীর ছেলে গাজী শাহীন আলী (৪২)। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, সিভিল সোর্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে শাহীন আলীর বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় গাজী শাহীন আলী অবৈধ দুইটি ভারতীয় এয়ারগান (৪.৫ মিমি) ও ৩৫০০ রাউন্ড অ্যামোনিশনসহ ধরা পড়েন।
স্থানীয় থানায় তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অভিযোগে মামলা রয়েছে। অভিযান চলাকালীন গাজী শাহীন আলী যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রমে মিথ্যাচার ও অসহযোগিতা করেছেন বলে সেনাবাহিনী জানিয়েছে।
/অ