দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার।
অভিযান চলাকালে উপজেলার বর্ণি এলাকা থেকে ৪০ গ্রাম গাঁজাসহ জামাল মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার আবতাব মোল্লার ছেলে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে জামাল মোল্লাকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার সাজা কার্যকর করা হয়েছে।
/অ