• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
  ১২ অক্টোবর ২০২৫, ০৯:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

ময়মনসিংহে জুলাই যোদ্ধা আবু রায়হানকে লাঞ্ছিতের ঘটনায় আওয়ামী লীগ নেতা পরিচালিত ১৬ বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে ইউনাইটেড বাসের লাইনম্যান অরুণ ঝন্টু আবু রায়হানকে গায়ে হাত, কটূক্তি ও আহত করে বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে 'জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাগণ' ব্যানারে অবস্থান কর্মসূচির ডাক দেন।

শুক্রবার রাত ৯টা থেকে নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে ১০-১৫ জন বৈষম্যবিরোধী নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি শুরু করেন। শহীদ সাগর হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার ও তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সকল বাস বন্ধের দাবি জানান তারা। এর প্রতিবাদে শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে সকল ধরনের যানচলাচল বন্ধ করে অবস্থান নেন শ্রমিকরা। এতে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও জেলা মটর মালিক সমিতির নেতৃবৃন্দ দফায় দফায় আলোচনা করে আমিনুল হক শামীম পরিচালিত ১৬টি ইউনাইটেড বাস বন্ধের সিদ্ধান্ত হলে সাড়ে চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, আবু রায়হানকে লাঞ্ছিতের বিচার, ফ্যাসিস্ট শামীম নিয়ন্ত্রিত ১৬ বাস বন্ধ, ম্যানেজারকে প্রত্যাহার এবং সকল দোসরকে চাকরিচ্যুত করার আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

ভুক্তভোগী আবু রায়হান বলেন, প্রশাসন এবং শ্রমিক নেতারা আমাদের দাবি মেনে নেওয়ায় যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা চাই মাসকান্দা বাসস্ট্যান্ডে ফ্যাসিস্টের কোনো স্মৃতি চিহ্ন না থাকুক। তবে দাবি মেনে নেওয়ার পর শুনেছি মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ইউনাইটেড এবং সৌখিন পরিবহনের কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তবে সেটি একান্তই তাদের বিষয়। কিন্তু যাত্রী দুর্ভোগ বাড়লে আমরা বসে থাকবো না।

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, আমিনুল হক শামীম পরিচালিত ১৬ বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠন করার সিদ্ধান্ত হওয়ায় বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ঢাকার নেতৃবৃন্দ তা মানতে নারাজ, যার কারণে ইউনাইটেড এবং সৌখিন পরিবহন বন্ধ রয়েছে। এনিয়ে তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ রুটে ইউনাইটেড সার্ভিসের ১৬ বাস বন্ধের সিদ্ধান্তে বৈষম্যবিরোধী এবং শ্রমিকদের চলা পালটাপালটি কর্মসূচি প্রত্যাহার হয়। কিন্তু নিজেদের মধ্যে সমস্যার কারণে বাস বন্ধ রয়েছে।

আরও পড়ুন

মেঘনা নদীতে অভিযানে জেলেদের হামলা, আহত ১০

ইউনাইটেড পরিবহনের চালক সোহেল রানা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত মালিকপক্ষ বাস চলাচলে নিষেধ করেছেন। প্রথমত গ্রেপ্তার শ্রমিককে মুক্তি দিতে হবে।

/অ

  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
  • জুলাই যোদ্ধা
  • বাস চলাচল বন্ধ
এ সম্পর্কিত আরও খবর
বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বরিশাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ
আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক : হাফিজ উদ্দিন
আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক : হাফিজ উদ্দিন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।