• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • রংপুর

পোস্টারে ‘শাপলা প্রতীক’ নিয়ে প্রচারণা চালাচ্ছেন এনসিপির মনোনয়ন প্রত্যাশী

দেশ টিভি ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৫, ২০:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

রংপুর-৬ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির হয়ে মনোনয়নের জন্য প্রচার চালাচ্ছেন তাকিয়া জাহান চৌধুরী। তার পোস্টারে এনসিপির প্রতীক হিসেবে ‘শাপলা’ রাখা হয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নির্বাচন কমিশনে প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করেছে এনসিপি। কিন্তু শাপলা যেহেতু জাতীয় ফুল, তাই এখনও এ নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে এনসিপি নেতারা তাদের অসন্তোষের কথাও নানা সময়ে বলেছেন।

এর মধ্যেই তাকিয়া জাহান চৌধুরী পোস্টারে ‘শাপলা প্রতীক’ রেখে এনসিপির হয়ে মনোয়নের জন্য পোস্টার লাগিয়ে প্রচার কাজ চালাচ্ছেন। যদিও তার কোনো দলীয় পদ-পদবি নেই।

এর সমালোচনা করে সুশীল সমাজের একজন প্রতিনিধি বলেন, “নির্বাচন কমিশন থেকে দল হিসেবে এখনও নিবন্ধন পায়নি এনসিপি। দলীয় প্রতীকও চূড়ান্ত হয়নি। তার আগেই এনসিপির এমন কর্মকাণ্ড বিতর্কিত।”

পীরগঞ্জ উপজেলার ভেণ্ডাবাড়ীসহ আশপাশের এলাকায় এসব পোস্টার দেখা গেছে। তাতে লেখা আছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪-রংপুর-৬ পীরগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী (শাপলা মার্কা) তাকিয়া জাহান চৌধুরী আপনাদের সবার সমর্থন ও দোয়া প্রার্থী।

তাকিয়া জাহান চৌধরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন (রংপুর-৬, পীরগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন। ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি এনসিপির কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন।

এ ব্যাপারে জানতে চাইলে তাকিয়া জাহান চৌধুরী বলেন, “এই আসনে এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথা দলের উচ্চপর্যায়ের নেতারা জানেন। তারা কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে প্রতীক বরাদ্দের আগে এমন পোস্টার ছাপানো যায় কি-না এমন প্রশ্নের জবাবে তাকিয়া জাহান চৌধুরী বলেন, “পোস্টারগুলো আগে ছাপানো হয়েছিল। যখন প্রতীক নিয়ে কোনো বিতর্ক ছিল না। এগুলো ভুলক্রমে লাগানো হয়েছে।”

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব বলেন, “উনি আমাদের দলের একজন সমর্থক। এখনও আনুষ্ঠানিকভাবে সদস্য হননি। বিভিন্ন জায়গায় আমাদের অনেক কর্মী-সমর্থক মনোনয়ন প্রত্যাশার জায়গা থেকে প্রচার চালাচ্ছেন।”

আরও পড়ুন

আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক, রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু

‘শাপলা’ প্রতীকে প্রচার চালাতে পারেন কি-না জানতে চাইলে এনসিপি নেতা বলেন, “মানুষ এনসিপি বলতে এখন অনেকটা শাপলা প্রতীককে মনে করে নিছে। এখন মানুষ যেখানে এটা মেনে নিছে সেখানে আমরা চাইলেও নিষেধ করতে পারি না।”

এ ব্যাপারে জানতে চাইলে জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, “যেহেতু এখনও এ নিয়ে কোনো গেজেট প্রকাশিত হয়নি, ফলে কেউ এ নিয়ে প্রচার চালাতে পারেন না। আর যেহেতু নির্বাচনের তফসিল এখনও হয়নি, ফলে এটা আমাদের করণীয় কিছু নেই।”

কে

  • শাপলা
এ সম্পর্কিত আরও খবর
এনসিপির নির্বাচনি ‘থিম সং’ প্রকাশ
এনসিপির নির্বাচনি ‘থিম সং’ প্রকাশ
ছেলের প্রতীক শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
ছেলের প্রতীক শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
জালে পড়ল ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ, ৭৫ হাজারে বিক্রি
জালে পড়ল ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ, ৭৫ হাজারে বিক্রি
ওয়েবসাইটে এনসিপির শাপলা কলির স্কেচ যুক্ত করলো ইসি
ওয়েবসাইটে এনসিপির শাপলা কলির স্কেচ যুক্ত করলো ইসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।