• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর
  • নালিতাবাড়ী

শেরপুরে সুদের টাকা না পেয়ে কৃষকের বাড়ি ভাঙচুর-লুটপাট

দেশ টিভি ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় মসজিদের ইমামের নেতৃত্বে কৃষকের ঘরবাড়ি ভেঙে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঘটনাটি ঘটেছে উপজেলার জামিরাকান্দা গ্রামে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামিরাকান্দা গ্রামের কৃষক সোহেল মিয়ার স্ত্রী রিতা বেগম পার্শ্ববর্তী বাড়ির আমানুল্লাহ মুন্সির কাছ থেকে প্রতি মাসে ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন।

আমানুল্লাহ মুন্সি পাঁচগাঁও বাজারের একটি জামে মসজিদের খতিব ও ইমাম। ঋণ নেওয়ার পর থেকে রিতা বেগম নিয়মিত সুদের টাকা পরিশোধ করছিলেন। কিছুদিন আগে তিনি আসল টাকার মধ্যে ৫০ হাজার টাকা ফেরত দেন। তবে এরপরও আমানুল্লাহ মুন্সি আরও ৮০ হাজার টাকা দাবি করেন।

ঋণের টাকা জোগাড় করতে রিতা ঢাকায় স্বামী ও সন্তানের কাছে চলে যান। সুযোগ বুঝে ইমাম আমানুল্লাহ মুন্সি স্থানীয় সোহেলসহ আরও কয়েকজনকে নিয়ে গত ৮ ও ৯ অক্টোবর রিতা বেগমের দুটি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

এ সময় তারা ঘরের আসবাবপত্র, কাঠ, টিন, খুঁটি, নলকূপ, গোসলখানা, এমনকি গাছপালা ও ঘরের মেঝের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। হামলার সময় ঘরে কেউ না থাকায় পুরো বাড়িটি তছনছ করে ফেলে অভিযুক্তরা। পরে রিতা বেগম ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইমাম আমানুল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম (৪২), সোহেল রানার স্ত্রী খাদিজা বেগম (২৬), বাবু মিয়া (২১) ও নয়ন মিয়া (১৯)।

ভুক্তভোগী রিতার বোন রিমা বলেন, আমার বোন সুদের ওপর এর আগে এক লাখ টাকা নিয়েছিল। ওই টাকা অনেক আগেই পরিশোধ করা হয়েছে। এরপর আরও ১ লাখ টাকা নেয়। ৮ মাস সুদ দিয়েছে, মাঝখানে দুই মাস টাকা দিতে পারেনি। এ কারণে আমার বোন ঢাকায় যায় আত্মীয়-স্বজনের কাছে টাকা জোগাড় করতে। এই সুযোগে আমার বোনের বাড়িঘর সব ভেঙে নিয়ে গেছে। এটা কোনো মানুষের কাজ না। টাকার কোনো সাক্ষী ছিল না, তারপরও টাকা জোগাড় করার জন্য ঢাকায় গিয়েছিল। এই সুযোগে তারা এমন কাজ করেছে। আমার বোন নিঃস্ব হয়ে গেছে। আমরা এর সঠিক বিচার চাই। সুদের কারণে এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুরপাড় থেকে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

এই মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, সুদের টাকার জন্য একদম বাড়িঘর, টিনের চালসহ ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। আমরা মোটামুটি সব উদ্ধার করেছি। চারজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গতকাল যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কে

  • সুধ
  • ঘরবাড়ি
এ সম্পর্কিত আরও খবর
কলাপাড়ায় কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত
কলাপাড়ায় কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত
ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, মোবাইল টাওয়ারসহ ঘরবাড়ি বিধ্বস্ত
ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, মোবাইল টাওয়ারসহ ঘরবাড়ি বিধ্বস্ত
ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার
ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার
সুধীর রঞ্জন এবার জমা দিতে পারেননি মনোনয়ন
সুধীর রঞ্জন এবার জমা দিতে পারেননি মনোনয়ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।